শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ জরুরি: এফবিসিসিআই

মনজুর এ আজিজ: [২] দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিদেশে রফতানি ও নিত্য নতুন বাজার সৃষ্টিতে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। রোববার বিকেলে এফবিসিসিআই'র জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবং বৈদেশিক প্রতিনিধি দল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ মন্তব্য করেন মাহবুবুল আলম।

[৩] তিনি বলেন, দেশের সম্ভাবনাময় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরতে বিদেশের বাণিজ্যমেলাগুলোতে দেশের প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তারা যাতে পণ্য প্রদর্শনের জন্য প্রয়োজনীয় জায়গা পায় সে ব্যবস্থা করতে হবে। তবে এ ব্যাপারে এফবিসিসিআইর পক্ষ থেকে সরকারের সাথে আলাপ আলোচনা ও কাজ হচ্ছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। দেশে হস্তশিল্পের বিপ্লব ফিরিয়ে আনা ও পণ্যের রফতানি বাড়াতে ইউরোপসহ পার্শ্ববর্তী দেশে রোড-শো করার পরামর্শ দেন মাহবুবুল আলম।

[৪] কমিটির ডিরেক্টর ইন-চার্জ আলী হোসেন শিশির বলেন, সারাবিশ্বে চলমান অর্থনৈতিক মন্দার মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশি পণ্য বহির্বিশ্বে তুলে ধরতে ও পণ্যকে বহুমুখী পণ্য হিসেবে রফতানি করতে এই কমিটি কাজ করবে বলে জানান তিনি।

[৫] সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, বাংলাদেশ ছোট দেশ হলেও এর সম্ভাবনা অনেক। দেশের ৩০ থেকে ৪০ ভাগই তরুণ। শুধু তৈরি পোশাক খাতে সীমাবদ্ধ না থেকে পণ্য বৈচিত্র্যকরণ ও নতুন বাজার সৃষ্টিতে কাজ করব আমরা। তবে এক্ষেত্রে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিডার সহযোগিতা দরকার।

[৬] সভায় বিশেষ অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, বিদেশে মেলায় অংশগ্রহণের মাধ্যমে দেশীয় পণ্য প্রদর্শন ও বিদেশে পণ্যের রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সহায়তা করবে এফবিসিসিআই। তবে দেশে কি কি সম্ভাবনাময় পণ্য রয়েছে সে ব্যাপারে দেশের মানুষকেই আগে অবগত ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

[৭] এ সময় উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, ইসহাকুল ইসলাম সুইট, আমির হোসেন নূরানী, মহাসচিব মো. আলমগীর প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

এমএএ/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়