শিরোনাম
◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে ২৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী এবাদুল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

[৩] বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

[৪] দণ্ডপ্রাপ্ত এবাদুল্লাহ রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা ফজলু মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক।

[৫] আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি সালাহ উদ্দিন সুইট ও কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি এবাদুল্লাহর সঙ্গে রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। বিভিন্ন সময় এবাদুল্লাহ তার স্ত্রীকে মারধর করতেন। এর জের ধরেই ওই বছরের ৫ জুলাই লিপি আক্তারকে হত্যা করে পালিয়ে যান এবাদুল্লাহ।

[৭] এ ঘটনায় নিহত লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেন আদালত।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়