শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৪ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৩৩টি গাঁজার গাছ’সহ নারী গ্রেপ্তার  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: [২] ঝিনাইদহের কালীগঞ্জে ৩৩টি ছোট গাঁজার গাছসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গ্রেপ্তার নারী হলেন- কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার বালিয়াডাঙা গ্রামের পশ্চিম পাড়ার আমিনুর ইসলাম ওরফে আমির দয়ালের স্ত্রী তারাভানু খাতুন (৪৫)। 

[৪] থানা পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে আমিনুর ইসলাম দয়ালের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাড়ির আঙিনায় লাগানো ৩৩টি ছোট গাঁজা গাছের চারা উদ্ধার করে বাড়িতে থাকা তারাভানু খাতুনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তারাভানুর স্বামী আমিনুর ইসলাম ওরফে আমির দয়াল পলাতক আছে। 

[৫] কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজীফ জানান, এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়