শিরোনাম
◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে, ১১২ কর্মী নেবে বোয়েসেল; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের ◈ মধ্যরাতে গার্হস্থ্য অর্থনীতি কলেজে উত্তেজনা, অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেটকাটা বক্কর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার বক্কর শেখ ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার আসামি। মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতের কাছ থেকে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে রাজধানী কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ