শিরোনাম
◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পেটকাটা বক্কর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক থাকা আসামি বক্কর শেখ ওরফে পেটকাটা বক্করকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সোমবার রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার বক্কর শেখ ফরিদপুরের কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলার আসামি। মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

 প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতের কাছ থেকে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে রাজধানী কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিলেন তিনি। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানা যায়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়