শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১১ জুন, ২০২৩, ১২:০২ রাত
আপডেট : ১১ জুন, ২০২৩, ১২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসবায় থাই অ্যালোমিনিয়ামের পাইপে ঢুকিয়ে পাচার হচ্ছে গাঁজা

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিনব কায়দায় গাঁজা পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১০ জুন) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের নয়নপুর টু কসবাগামী রাস্তার উপর থেকে থেকে তাদের আটক করা হয়। এসময় থাই অ্যালমিনিয়ামের পাইপের ভেতর থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলার তেখোরবিশা (পীড়পাড়া) গ্রামের খাজাম উদ্দিন মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৩) ও একই এলাকার আব্দুল জব্বারের ছেলে মাজিদ হোসেন (৪০)। 

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানকালে একটি যাত্রীবাহী সিএনজিতে অন্যান্য যাত্রীদের সাথে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তারা জানায়, সিএনজিতে রাখা থাই অ্যালমিনিয়ামের সাতটি পাইপের টুকরোর ভেতরে গাঁজা রাখা আছে। এগুলো তারা পাচার করছিলেন।  

তিনি আরও জানান, এই ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়