শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৫:৩৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

দুর্গাপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর (নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

বুধবার (৭ জুন) ভোর সাড়ে ছয়টার দিকে সদর ইউনিয়নের ভরতপুর এলাকা থেকে মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি পিকাআপ জব্দ করা হয়। 
গ্রেপ্তারকৃত মাদক কারবারি গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামের মুস্তফা কামালের ছেলে আশিক মিয়া (২২)।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৬২ বোতল মদসহ ১ জন কারবারিকে আটক করা হয়েছে। তবে এ সময় তার সহযোগী একজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/ইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়