শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:২৯ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিস্তল, বিলাসবহুল গাড়িসহ অনলাইন জুয়াড়ি আটক

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ পিস্তল, বিলাসবহুল গাড়ি ও টাকাসহ তাওহীদ হোসেন (৩৮) নামে এক অনলাইন জুয়াড়ির  আটক করা হয়েছে। রোববার (৪ জুন) দুপুরে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে তাকে আটক করে এনএসআই। সেই সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়। আটককৃত তাওহীদ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে।
 
আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইন জুয়া খেলতো। দিনের বেলায় পরিহিত শার্টে স্বর্ণের ইস্টিকার মেরে গাড়িটি নিয়ে বিভিন্ন যুবকদের সাথে চুক্তি ও ঘুরাফেরা করতো এবং রাত হলে চলে যেতো পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলাতে। এভাবে অনলাইনে জুয়া খেলা করে কয়েক কোটি টাকা হাতিয়েছে ঐ যুবক।

কথিত রয়েছে উঠতি বয়সি যুবকেরা এই টাকা জোগাড় করতে গিয়ে পিতা-মাতাকে লাঞ্ছিত করে আসছিল। অনেক যুবক আবার চুরি ছিনতাই কাজের সাথেও জড়িয়ে পড়ছিল। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে তার বিরুদ্ধে গোপন তদন্ত চালায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়