শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে চোরাই মোটরসাইকেলসহ চার যুবক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য সন্দেহে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- জেলার বোয়ালমারী উপজেলার বাইখির গ্রামের আব্দুল ছাত্তারের শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৬), একই গ্রামের সিহাব মোল্যার ছেলে সুমন মোল্যা (২৪) ও আক্তার হোসেনের দুই ছেলে নাইমুর রহমান নাইম (২৬) এবং ওহিদুর রহমান (৩৯)।

শুক্রবার (২৬ মে) দুপুরে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি জানা যায়।

এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির চৌরাস্তার একটি বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তাররা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারদের মামলা শেষে শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়