শিরোনাম
◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত পেলেন ৮ চিকিৎসককে ◈ ঢাকার মার্কিন দূতাবাস থেকে সতর্কতা জারি, যে ভুলে কারণে বন্ধ হবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ ◈ ত্রুটিপূর্ণ বিমানে ভিভিআইপি ফ্লাইট: তারেক রহমানকে বহনকারী বিমানে রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়ম

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৮:৫৮ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবুজবাগে নারীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর মানিকদিয়া এলাকায় জনৈক রব সাহেবের বালু দিয়ে ভরাটকৃত জায়গা থেকে খাদিজা বেগম (৪৮) নামে এক মানসিক ভারসাম্যহীন ভাসমান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা হতে পারে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক আজমিন নাহার কিরণ।

তিনি বলেন, খবর পেয়ে শনিবার (২৫ মার্চ) বিকেল পৌনে তিনটায় সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় জৈনক রব সাহেবের বালু দিয়ে ভরাটকৃত জায়গা হতে থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার শেষ ময়নাতদন্তের জন্য রাত আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই বলেন, তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।

তিনি আরো বলেন, ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় সন্ন্যাক্ত করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে জানা যায় তিনি দুই বছর যাবত পরিবার থেকে বিচ্ছিন্ন।

মৃত খাদিজা ময়মনসিংহ ফুলপুর উপজেলার জারুয়া গ্রামের বাসিন্দা তার বাবার নাম আব্দুল কারিম। স্বামীর নাম সিরাজ মিয়া। সবশেষ সবুজবাগ থানাধীন উত্তর মানিকদিয়া এলাকায় ভাসমান অবস্থায় অবস্থান করতেন তিনি।

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়