শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:১৭ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল চুরি, সাবেক ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

তরুণ-সাকিব

রফিকুল ইসলাম মিঠু: রাজধানীর মিরপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার (১৮ মার্চ) রাতে মিরপুরের রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) এবং সাদমান সাকিব (২৯)।

বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রেজা মো. সাইমুন ওরফে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আর সাদমান সাকিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সম্পন্ন করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তারা ইউটিউব দেখে মোটরসাইকেলের তালা ভাঙার কৌশল শেখে। পরে ওই কৌশল ব্যবহার করে মোটরসাইকেল চুরি করতো। 

তিনি জানান, ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তারা মুন্সিগঞ্জে বিক্রি করে। তারা বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। সর্বশেষ ২০২১ সালে গ্রেফতার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পায়।

জামিনে বেরিয়ে গতকাল শনিবার রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়