শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ০৮:৩৫ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিস্তল, গুলি ও ইয়াবাসহ এনএসআই এর সাবেক সদস্য গ্রেপ্তার

মো. আল মামুন

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগজিন ও ছয়শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল মামুন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. আল মামুন ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার শাহ বাড়ীয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে।

তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ভূইঘর রুপায়ন টাউন, বাসা নং- ২৮ (এ-৪) এ বসবাস করতেন। এরআগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তে চাকুরীরত ছিলেন। শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন গুরুতর অপরাধের সাথে জড়িত থাকার দায়ে তাকে চাকুরীচ্যুত করা হয়।  

শনিবার (১৮ মার্চ) অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এরআগে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন কফি হাউজ এ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর অভিযান চালায়। 

এ সময় মামুনসহ চলমান মোটর সাইকেল (ঢাকা মেট্রো-ল-১৩-৭৬৬৩) আটকের চেষ্টাকালে মামুন মোটর সাইকেল ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে তাকে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে ওই অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এর সত্যতা নিশ্চিত করেছেন।  

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়