শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বিজিবি'র সঙ্গে গোলাগুলি, ২ লাখ ইয়াবা উদ্ধার  

উদ্ধারকৃত ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে নাফনদীতে বিজিবি সঙ্গে মাদক পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা হয়েছে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ২ লাখ ইয়াবা।

শুক্রবার (১৭ মার্চ) রাতে হ্নীলা ইউনিয়নের নাফনদী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার রাতে হ্নীলা বিওপির টহলদল বিআরএম-১৩ থেকে আনুমানিক ১ কি.মি. উত্তর-পূর্ব দিকে শ্মশান ঘাট এলাকায় নিয়মিত টহলকালে মিয়ানমার থেকে একটি কাঠের নৌকায় ৩/৪ জন সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে নাফনদীর কিনারায় নৌকা থেকে কিছু বস্তা নামাতে দেখে বিজিবি টহলদল। পরে তারা নৌকাটির দিকে এগিয়ে গেলে নৌকায় থাকা চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা নিয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে টহলদল তাদের থামানোর উদ্দেশ্য ৪ রাউন্ড গুলি ছোঁড়ে। চোরাকারবারিরাও বিজিবি টহলদলকে  লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলি করে মিয়ানমারের অভ্যন্তরে নাফফোড়াদ্বীপের দিকে পালিয়ে যায়। পরে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তা উর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়