শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সের এক ছাত্র ওই মাদ্রাসার পাক্ষিক শিক্ষক দ্বারা ২ বার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকার ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মো. ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই রাতেই ইয়াসিন দ্বিতীয়বার ছাত্রটিকে মাদ্রাসার টয়লেটে কৌশলে বলাৎকার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ছাত্রটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয় বলে ছেলেটি তার নানীর কাছেই থাকে। এদিকে পাক্ষিক শিক্ষক ইয়াসিনের কু নজর পড়ে নরম স্বভাবের ওই ছেলেটির দিকে। ওই ধারাবাহিকতায় ইয়াসিন ছেলেটিকে মারধর করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গত ২ মাস আগে ওই লম্পট তার টুপি ধোয়ার জন্য ছেলেটিকে বাথরুমে পাঠিয়ে দরজা বন্ধ করে বলাৎকার করে।

তারা আরও জানায়, ছেলেটিকে বারবার বলাৎকারের জন্য ওই শিক্ষক নানা প্রলোভন দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গ দিলে ছেলেটির পড়াশোনার খরচ ও অন্যান্য যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় ওই লম্পট। এদিকে মঙ্গলবার রাতে বলাৎকারের পর ছেলেটি তার নানীর কাছে সব খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়