শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ টাকার জন্য ইজারাদার খুন, গ্রেপ্তার ১

ওমর আলী

মোহাম্মদ শাহজাহান, পটিয়া (চট্টগ্রাম): ১০ টাকা ইজারা চাওয়ায় ইজারাদারকে খুন করে সিএনজি চালক। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘঠে।

ঘটনার বিবরণে জানা যায়, ইজারাদার আবদুল মান্নান সিএনজি স্টেশন পার্কিং চার্জ ১০ টাকা চাইলে সিএনজি চালক ওমর আলী (৫০) তা দিতে অস্বীকৃতি জানান। এই নিয়ে কথাকাটির জেরে ওমর আলী তার পুত্রকে ফোন করলে তার পুত্র সোহেল (২৩) এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইজারাদাকে এলোপাতাড়ি ছুরি মারতে থাকেন। এতে ইজারাদার আবদুল মান্নান ও ইজারাদারকে রক্ষা করতে আসা সিএনজি সমবায় সমিতির অর্থ সম্পাদক বদিউল আলম (৪২) আহত হন। তাদের মূমূর্ষু অবস্থায় প্রথমে পটিয়া হাসপাতালে ও পরে চমেকে প্রেরণ করা হয়। 

শুক্রবার সকাল ১০ টায় আবদুল মান্নান মারা যায়। অপর আহত বদিউল আলমের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন তার ভাই শহিদুল আলম। ওই ঘটনায় প্রধান আসামি সিএনজি চালক ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যরা পলাতক রয়েছে। 

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, পার্কিং চার্জ আদায়কে কেন্দ্র করে ছুরিকাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়। ইজারাদার আবদুল মান্নান মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ

  • সর্বশেষ