শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হাতুড়ি পেটা করে হত্যা করলো স্বামী

আখি আক্তার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আখিঁ আক্তার (৩২) নামে এক গৃহবধুকে হাত পা বেধে দুই সন্তানের সামনে হাতুড়ি পেটা করে হত্যা করেছে স্বামী সাইদুল ইসলাম (৩৬)। বৃহস্পতিবার রাতে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। 

নিহত আখিঁ আক্তার উপজেলার পিরোজপুর গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে। তার স্বামী সাইদুল ইসলাম পাশ্ববর্তী চেঙ্গকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

জানা যায়, ১৫ বছর আগে সামাজিকভাবে সাইদুল ইসলামের সঙ্গে আখিঁ আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। দাম্পত্য জীবনে তাদের অর্ণব (১২) ও সিয়াম (১০) নামের দুই সন্তান রয়েছে। নানা অজুহাতে সাইদুল ইসলাম প্রায়ই আখিঁ আক্তারকে মারধর করতো।

বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে সাঈদুল তার স্ত্রী আখিঁকে হাত-পা বেধে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। 

হাতুড়ির আঘাতে আখিঁ আক্তার জ্ঞান হারিয়ে ফেললে ছেলেদের চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখে আখিঁ মাটিতে লুটিয়ে পড়ে আছে এবং মাথায় বিভিন্ন অংশ থেতলানো। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

এছাড়াও ৬ মাস পূর্বে সাইদুল তারই খালাতো ভাই তুহিন কে একটি গ্যারেজে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। কিছুদিন আগে ওই মামলায় জামিনে বেরিয়ে আসে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম বলেন, গৃহবধু হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়