শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪০ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বন্দ্বে বন্ধুকে হত্যা: ১৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

মো. শামীম শেখ

মাসুদ আলম: জমি ও বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে জেরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামি মো. শামীম শেখকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। শামীম দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, নড়াইলের নড়াগাতি থানা এলাকায় ২০০৫ সালে রাজুর সঙ্গে শামীমের জমিজমা এবং উভয়ের বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে শামীম শেখকে আঘাত করে রাজু। পরবর্তীতে শামীম সুস্থ হয়ে রাজুকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে শামীম।

তিনি আরও বলেন, এক পর্যায়ে সুযোগ বুঝে পরিকল্পনা মোতাবেক শামীম ও তার ছয় সহযোগী মিলে রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নড়াগাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামি শামীম শেখ এবং তার ছয় সহযোগীকে আইনশৃঙ্খলা বাহিনী একে একে গ্রেপ্তার করে।

হত্যা মামলায় গ্রেপ্ততার হওয়ার তিন মাস পর শামীম জামিনে মুক্তি পান। মহিউদ্দিন বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর  থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত এ মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। জিজ্ঞাসাবাদে শামীম হত্যার কথা স্বীকার করে। 

এমএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়