শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইকগাছায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

শেখ সেকেন্দার, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালীর একটি ধানক্ষেত থেকে তাজমিরা বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চাঁদখালীর ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লার স্ত্রী।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, তাজমিরা পার্শ্ববর্তী একটি ইটভাটায় বাবুর্চির কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে বেরিয়েছিল। এরপর তাদেরই ধানক্ষেতে তার মরদেহ পওে থাকতে দেখা যায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনপূর্বক মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামী ওবায়দুল্লাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এসএ

  • সর্বশেষ