শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মরদেহ উদ্ধার 

মোস্তাক আহমেদ, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে সোনিয়া আক্তার (৩০) নামে অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার মধ্যরাতে পৌরসভার সামর্থ্যবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পৌরসভার সামর্থ্যবাড়ী গ্রামের জসিম শেখের মেয়ে সোনিয়া আক্তার। ১২ বছর পূর্বে ঢাকার পোস্তগোলা এলাকার সালাউদ্দিনের সাথে তার বিয়ে হলেও কিছুদিন পর তাদের সংসার ভেঙ্গে যায়। এরপর থেকেই বাবার বাড়িতে থাকতো সোনিয়া। কিছুদিন পর প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে ফরিদের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়। এ খবর শুনে পালিয়ে যান ফরিদ মিয়া। এমন পরিস্থিতিতে দিশেহারা হয়ে ঘরের ধর্ণার সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সোনিয়া।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, নিহত সোনিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়