শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:০২ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে দলিল লেখক আটক

প্রতিকি ছবি

এম এইচ বিপ্লব সিকদার: জমির দলিলে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা আদায়কালে এক দলিল লেখককে সাময়িকভাবে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আটক হওয়া এই দলিল লেখকের নাম ফোরকান উদ্দিন। প্রশাসনিক কিংবা বিভাগীয় ব্যবস্থা নেওয়া সুপারিশ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

রোববার (২২ জানুয়ারি) দুদকের কিশোরগঞ্জ জেলা কার্যালয় থেকে ওই অভিযান চালানো হয়। সংস্থাটির জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। 

দুদক সূত্রে আরও জানা যায়, কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক ফোরকান উদ্দিনের বিরুদ্ধে দলিল লেখার ক্ষেত্রে সাব-রেজিস্ট্রারের সাথে যোগসাজশপূর্বক নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা দাবির অভিযোগের প্রেক্ষিতে একটি টিম অভিযান চালায়। আগের একটি অভিযোগের প্রেক্ষিতে এই দলিল লেখকের সনদ আগেই স্থগিত হয়েছিল। গত ১৮ অক্টোবর সেটা প্রত্যাহার হওয়ার পর তিনি কাজে ফিরেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ তিনি দলিল প্রতি অতিরিক্ত ২২০০ থেকে ২৫০০ টাকা নিয়েছেন। 

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এছাড়া আজ সোমবার (২৩ জানুয়ারি) দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে।

বিএস/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়