শিরোনাম
◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৮:০৬ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 স্বামীর নির্যাতন সহ্য না করে নিজের গায়ে আগুন দিলেন স্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক স্বামীর নির্যাতন সহ্য না করে স্ত্রী ফাতেমা নিজের গায়ে আগুন দিয়েছে। এতে পুড়ে গেছে হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ।

দগ্ধ হলেন, কালিয়াকৈর উপজেলার আন্দারমানি এলাকার কিয়াম উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার (৪৫)।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফাতেমা আক্তার ও সুরুজ আলী চাচাতো ভাই ও বোনের  সাথে গত ২৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। উপজেলার আন্ধারমানিক এলাকায় মঙ্গলবার রাতে স্বামী সুরুজ অত্যচার সহ্য না করে স্ত্রী ফাতেমা বেগম নিজের শরীরের কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার ডাক চিৎকারে পরিবার ও এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণের তার নিজের শরীরের অধীক অংশ আগুনে পুড়ে যায়। পরে তার উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ভর্তি করেন।

স্বামী সবুজ আলী জানান ,আমি গাড়ি নিয়ে বাইরে ছিলাম আমার বোন আমাকে খবর দিলে তখন বাড়িতে এসে দেখতে পাই ।আমার  স্ত্রীর শরীলে আগুনে পুড়ে গেছে। 

মেয়ের ভাই ইসলাম উদ্দিন জানান , ২৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় ।তার স্বামী সরুজ আলী মাঝে মধ্যে অনৈতিক কাজে লিপ্ত থাকে এই বিষয় নিয়ে  নিজেদের মধ্যে বসা হয়েছে। কিন্তু কোন ভাবেই তাকে সংশোধন করা যাচ্ছে না ।এই নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই সূত্র ধরে গতকাল রাতে আমার বোনের নিজের শরীরে আগুন ধরে। এখন সে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই ।তবে এখনই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়