শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১১:১৯ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ 

মোফাজ্জল হোসেন:  রাজশাহীর দুর্গাপুর উপজেলা কৃষকলীগের সহ সভাপতি ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধুকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভিকটিম গৃহবধুর পিতা। অভিযুক্ত কৃষকলীগ নেতার বাড়ি উপজেলার কয়ামাজমপুর গ্রামে। ওই গ্রামের সিরাজউদ্দিনের পুত্র ফিরোজ উদ্দিন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ফিরোজ উদ্দিনের বাড়ির পাশেই ভিকটিমের বাড়ি। শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাঁড়া দিতে বের হলে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণের চেষ্টা করে ফিরোজ উদ্দিন। পরে ওই রাতেই তাহেরপুর এলাকার এক বাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে তার স্বজনরা। 

কৃষকলীগ নেতা ফিরোজ উদ্দিন দাবি করেন, ভিকটিমের সাথে তার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলছিল এবং গোপনে বিয়েও করেছিলেন। কিন্তু ওই বিয়ে অমান্য করে ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে জোরপূর্বক বাগমারা উপজেলায় বিয়ে দেয়। তবে বিয়ের পরেও ভিকটিম গৃহবধূ ফিরোজ উদ্দিনের সাথে যোগাযোগ রাখতেন। 

ওই সম্পর্কের জের ধরেই শুক্রবার রাতে তাকে নিয়ে তিন ঘন্টা একাকী ছিলেন বলে দাবি করেছেন ফিরোজ উদ্দিন। এটি কোন অপহরণ বা ধর্ষণ চেষ্টা নয় বলেও দাবি করেন তিনি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়