শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:৪৮ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে হাত-পা বাঁধা অটোচালকের মরদেহ উদ্ধার

অপু রহমান, নারায়ণগঞ্জ : বন্দরে এক অটোচালকের হাত পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত অটোচালক যুবক নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মোহাম্মদ কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ কায়েস (১৮)। শনিবার (১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্য থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ায় লাশের পরিচয় সনাক্ত করে তারই যমজ ছোট ভাই সায়েম। শনিবার সকালে স্থানীয় লোকজন নরপদী পাকা রাস্তার পাশে বিলের মধ্যে হাত-পা বাধাঁ অবস্থায় অর্ধগলিত লাশটি দেখতে পায়।

এ ঘটনার খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন।

নিহতের পরিবার জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে অটো নিয়ে বের হয় সে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজা খোজি করে সন্ধান করেত পারেনি পরিবার। এরপর থেকে কায়েস নিখোঁজ ছিল। এএএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়