শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪১ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভুয়া সনদ তৈরীর অভিযোগে যুবক গ্রেফতার

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লার ইপিজেড এলাকার একটি স্টুডিওতে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন
সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা সাইফুল ইসলাম(৩৪)কে গ্রেফতার করে র‌্যাব কুমিল্লা। গ্রেফতারকৃত সাইফুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামের মৃত ফজর আলী’র ছেলে ।

বৃহস্পতিবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আজ শুক্রবার বিকেলে এ কথা নিশ্চিত করেছেন।

র‌্যাব কুমিল্লা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুলকে গ্রেফতার করে।

এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১ টি সিপিইউ, ১ টি মনিটর, ১ টি কী-বোর্ড, ১ টি মাউস, বিভিন্ন ভূয়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তার স্টুডিও দোকানের মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এবং এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলা করা হয়েছে। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়