শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে আবারও ১ জনকে কুপিয়ে হত্যা

হত্যা

আয়াছ রনি, কক্সবাজার : উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে মো. এরশাদ নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এরশাদ। এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুতুপালং ক্যাম্পে এই ঘটনা ঘটে।

১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার জানান, ক্যাম্পে এরশাদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের কারণ খোজা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

এদিকে, মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে রাতের বেলায় পাহারায় নিয়োজিত থাকা মো. জাফার (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শরণার্থী ক্যাম্পে একের পর এক হামলা ও হত্যাকাণ্ড ঘটাচ্ছে বিদ্রোহী রোহিঙ্গা গ্রুপগুলো। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে রাতে পাহারার পদ্ধতি অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা।

গত জুলাই থেকে গত প্রায় তিন মাসে রোহিঙ্গা ক্যাম্পে তিন মাঝিসহ অন্তত ১১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্য পাঁচ জন ছিলেন স্বেচ্ছাসেবক। সম্পাদনা : জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়