শিরোনাম
◈ সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া, ডোমেইন বদলে সক্রিয় চক্র ◈ লস অ্যাঞ্জেলেসে প্রবাসীদের সমস্যা ও প্রত্যাশা শুনলেন প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ জিয়া থেকে তারেক: বিএনপির ৪৮ বছরের নেতৃত্বের ইতিহাস ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ২টি রাইফেল ৫০ রাউন্ড গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত ১ আরসা সন্ত্রাসীকে জি-৩ সাদৃশ্য ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করেছে এপিবিএন। 

[৩] রোববার (১৪ জুলাই) রাত ১ টার দিকে ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসী হলেন, ১১ নম্বর ক্যাম্পের ১৫/এ -ব্লকের মৃত হাসান আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৬)।

[৫] ১৪ এপিবিএনের অধিনায়ক (অতি: ডিআইজি) মো. ইকবাল, রোববার এসব তথ্য জানান। 

[৬] তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. আরেফিন জুয়েল, সহ অধিনায়ক (পুলিশ সুপার) এর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে সদ্য মিয়ানমারের যুদ্ধ হইতে ফেরত আরসা সন্ত্রাসী রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে তার নিজ হেফাজত থেকে ২টি জি-৩ সাদৃশ্য রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ