শিরোনাম
◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল খায়ের লিটুর বিরুদ্ধে দুদকের চার্জশিট, স্ত্রীর বিরুদ্ধে মামলা  

বিপ্লব সিকদার: [২] বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের লিটুর বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে  দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা করেছে তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে। 

[৩.১] দুদক ২০২৩ সালের ১৭ এপ্রিল লিটুর বিরুদ্ধে মামলা করে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুদক প্রধান কার্যালয়ের উপ পরিচালক কামরুজ্জামান এ মামলার চার্জশিট দাখিল করেন। 

[৩.২] দুদক সূত্র জানায়, চার্জশিটে বলা হয়েছে, তদন্তে প্রমাণ হয়েছে; আবুল খায়ের লিটু ১২ লাখ ৪১ হাজার ৮৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ৯০ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। 

[৪.১] আবুল খায়ের লিটুর স্ত্রী মহুয়ার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে গত ৯ জুলাই। 

[৪.২] মামলায় অভিযোগ, মহুয়া খায়ের ৯৭ হাজার ৮৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২ কোটি ৫২ লাখ ৬৭ হাজার ৮৭০ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

বিএস/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়