শিরোনাম
◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ◈ সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমদ প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় ঐক্য ◈ পরীক্ষায় ফেল বা খারাপ মানেই শেষ নয়, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনই ◈ পরীক্ষায় ফেল করেও যেভাবে বিশ্বজয় করলেন তারা!

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরাগে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্য আটক 

রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর তুরাগের ১৫ নং সেক্টরের ২ নং ব্রীজ সংলগ্ন কলাবাগান এর পাশে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে তুরাগ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার ১০ই জুলাই ডিএমপির তুরাগ থানাধীন ১৫ নং সেক্টরের ২ নং ব্রিজ সংলগ্ন কলাবাগানের পুর্ব পাশ থেকে তাদের আটক করা হয় বলে জানান অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন- মো. শাহাদত আলী (২৩), মো. আরিফুল ইসলাম আপন (১৮), মো. এরশাদ মিয়া (২০) গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে একটি চাপাতি, একটি ধারালো চাকু, একটি লোহার হেক্স ব্লেড, একটি সেলাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার ও ডাকাতির কাজে ব্যবহৃত রশি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫/৬ জন ডাকাত পালিয়ে যায়। পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি। এ-ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়