শিরোনাম
◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার বোয়ালমারীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মো. কাজল শেখকে (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৩] শনিবার (১৫ জুন) সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

[৪] থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। তার মা জুট মিলে কাজ করেন। ওই শিশুর নানী জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি ইট ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করেন। মা বাড়িতে না থাকায় শুক্রবার (১৪ জুন) শিশুটি নানীর সাথে ইট ভাটায় গিয়ে খেলাধুলা করছিল। ওইদিন বিকেল ৬টার দিকে সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের মো. ছিরু শেখের ছেলে কাজল শেখ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৫] ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ২৫। মামলার পরেই আসামি কাজলকে গ্রেপ্তার করে গতকাল শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি//একে

  • সর্বশেষ