শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৮:১৮ রাত
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইটের বস্তায় বেধে অজ্ঞাত ব্যক্তিকে ধলেশ্বরী নদীতে ফেলে হত্যা

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জে: [২] নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তায় ইট বেধে ধলেশ্বরী নদীতে ফেলে অজ্ঞাত এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহতের মুখ পচে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষনিক সনাক্ত করতে পারেনি পুলিশ। 

[৩] বুধবার (১২ জুন) বিকেলে ৫টায় ফতুল্লার বক্তাবলী ফাড়ির নৌ পুলিশ মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেন।

[৪] বক্তাবলী ফাড়ির নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শাহ জালাল জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে রাজা মিয়ার ইটভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৫০ বছর বয়সের অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে বাধা দুই বস্তা ভর্তি ইট পাওয়া গেছে। 

[৫] ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে গুমের জন্য বস্তায় ইট ভরে নদীতে ডুবিয়ে দিয়েছিল। আশা করি পরিচয় পাওয়া গেলে হত্যা কারীদেরও সনাক্ত করা যাবে। নিহতের মুখ পচে গেছে। শরীরের বিভিন্ন স্থানের চামড়া উঠেগেছে। প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়