শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিবির খেজুর কালোবাজারে বিক্রি, ডিলারসহ গ্রেপ্তার ২

মুযনিবীন নাইম: [২] রাজধানীর কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে টিসিবির পণ্য খেজুর অবৈধভাবে মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগে মো. ইউসুফ ও মো. সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] তাদের কাছ থেকে টিসিবির ১০০ কেজি খেজুর উদ্ধার করা হয়।

[৪] বুধবার কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম রসুলপুর এলাকার কামরুল ইসলাম কমিউনিটি সেন্টার সংলগ্ন রাকিব বোর্ডিং স্টোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ।

[৫]  লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, গ্রেপ্তার সেলিম সরকারিভাবে টিসিবির মুদি পণ্য বিতরণের একজন ডিলার। কিন্তু সেলিম সরকারি নিয়ম ভেঙে বেশি লাভের আশায় ইউছুফের যোগসাজসে ও সহায়তায় টিসিবি পণ্য অবৈধভাবে মজুত রাখেন।সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়