শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০১:০২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করলো বাবা

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): [২] জেলার কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামের এক ছেলেকে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে বাবা আব্দুর রশীদ বাগমারের (৭৫) বিরুদ্ধে।

[৩] বুধবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] বিষয়টি জানান কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন।

[৫] ওসি জানান, ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ঘটনা নিহতের পিতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

[৬] স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিল। প্রায়ই মাদকের টাকার জন্য তার মা- বাবার সাথে ঝগড়া করতো। ভোরে কাউসারকে তার বাবা তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে পুলিশের হাতে আত্মসমর্পণ করে।

[৭] নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া বিবাদ ও ভাংচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকার রাতে নেশার টাকার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে তাকে ঘুমন্ত অবস্থায় কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

[৮] নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাংচুর করতো ও মাকে মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা ক্ষোভের বশে কুঠারে কুপিয়ে কাউসারকে হত্যা করে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়