শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৩:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজার অপহৃত, ২ কোটি টাকা লুট

বাবুল খাঁন: [২] মঙ্গলবার (২ এপ্রিল) দিনগত রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রুমা উপজেলা সদরের সোনালী ব্যাংকে এ ডাকাতির ঘটনা ঘটে।

[৩] জানা যায়, সোনালী ব্যাংকে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালায়। এ সময় তারা গ্রীল ভেঙ্গে ব্যাংকের লকারে থাকা টাকা আনুমানিক ২ কোটি টাকা ও নিরাপত্তায় ব্যবহৃত ১৪টি অস্ত্র লুট করে। একই সাথে ব্যাংক ম্যানেজার মো.নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে রেখেছে।

[৪] রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা স্থানীয়দের বরাত দিয়ে জানান, তারাবি নামাজের সময় শতাধিক কেএনএফ সদস্য চতুর্দিকে ঘেরাও করে সবার মোবাইল কেড়ে নিয়ে পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র লুট করে সোনালী ব্যাংক ম্যানেজার মোঃ নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে।

[৫] রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)  মো. দিদারুল আলম জানান, ব্যাংকটিতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে টাকার পরিমান সঠিক জানাতে পারিনি। এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে স্থানীয়রা খুবই আতংকে রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়