শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে নিখোঁজ যুবকের সন্ধান চায় পরিবার

মো: সোহেল, নোয়াখালী: [২] সদর উপজেলার ০৬নং নোয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া যুবক এমরান হোসেন মিশু (২৩) কে পাঁচ দিনেও খুঁজে পাওয়া যায়নি। ওই যুবকের সন্ধান পেতে আকুতি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

[৩] নিখোঁজ যুবক এমরান হোসেন মিশু উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামের কালা হুজুর মোড় এলাকার মনসুর আলী কবিরাজ বাড়ির আবু তাহেরের ছেলে।

[৪] নিখোঁজ যুবকের বাবা আবু তাহের জানান, তাঁর ছেলে এমরান হোসেন মিশু ঢাকার সদরঘাটের একটি খাবার হোটেলে চাকুরি করতো। সেখান থেকে গত ১৫ ফেব্রুয়ারী বাড়িতে বেড়াতে আসে মিশু। এরপর গত ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তাঁর ছেলে এমরান হোসেন মিশু নিজ ঘরে মুঠোফোন চার্জ করতে রেখে ঘরের বাহিরে যায়। রাত ৯টা পর্যন্ত মিশু ঘরে ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারী সোমবার বিকাল পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।

[৫] এদিকে ছেলের সন্ধান না পেয়ে ২৫ ফেব্রুয়ারী রোববার বিকালে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরী অন্তভুক্ত করা হয়েছে। সাধারণ ডায়েরী নং-১৯৩৩। ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন আবু তাহের। সন্ধানের জন্য যোগাযোগ-০১৭৩১৪১০২১৬।

[৬] সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি এব্যাপারে থানায় সাধারণ ডায়েরী অর্ন্তভূক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়