শিরোনাম
◈ মন্ত্রীদের মন খারাপ, প্রধানমন্ত্রীরও একই সুর—‘মন তো আমারও খারাপ’ বললেন তারেক রহমান ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, থানায় মামলা

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার বৈদ্যতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যুর অভিযোগে নাজিরপুর থানায় মামলা হয়েছে।

[৩] মৃত ওই কিশোর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (বারোহাজার) গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সিয়াম মল্লিক (১২)। 

[৪] গত সোমবার দুপুরে একই এলাকার আশরাফ মল্লিকের ইরিধান ক্ষেতে ঘটনাটি ঘটে।

[৫] এ ঘটনায় ওই রাতেই মৃত কিশোরের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে আশরাফ মল্লিক ও দিবাকরের নামে নাজিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

[৬] আশরাফ মল্লিক উপজেলার একই এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে এবং একই এলাকার খেজুরতলা গ্রামের দিলিপ সিকদারের ছেলে দিবাকর সিকদার।

[৭] মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার সময় মৃত সিয়াম মল্লিক মাঠে বেধে রাখা গরু ও ছাগল অন্য জায়গায় বাঁধার উদ্দেশ্যে অন্য যাওয়ার সময় আশরাফ মল্লিকের জমির আইল পর্যন্ত পৌঁছালে বিদ্যুৎ দেওয়া থাকা গুনায় পা আটকে সিয়াম ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। মামলার ১ নং ও ২ নং আসামি ইঁদুর মারার জন্য জমিতে গুনা দিয়ে যে বিদ্যুতের লাইন দিয়েছে তা কাউকেই অবহিত করেননি। আসামিদের অবহেলার কারনে তাদের দেওয়া বিদ্যুৎ সংযোগসহ ইঁদুর মারার অবৈধ ফাঁদের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাদীর ছেলে মৃত্যুবরণ করেন।

[৮] এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম হাওলাদার জানান, এঘটনায় মৃত সিয়ামের মা বাদী হয়ে দুজনার নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।  

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়