শিরোনাম
◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৪, ১০:৩১ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৪, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন, ২- শফিউল আলম, ৩- জিল্লুর রহমান, ৪- আব্দুস শহীদ বেসরকারীভাবে বিজয়ী

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেসরকারীভাবে জয়ী হয়েছেন। টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১১২টি কেন্দ্রে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন  তিনি ।

[৩] তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। তবে আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন শনিবার ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

[৪] এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

[৫] প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী কুলাউড়া ১০৩টি কেন্দ্রে ‘নৌকা’ প্রতীকে শফিউল আলম চৌধুরী নাদেল ৭৩৫২৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীকে এ কে এম সফি আহমদ সলমান পেয়েছেন ১৫১৬৮ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০৫৭৫ ভোট। 

[৬] অন্যদিকে, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে প্রাপ্ত ফলাফলে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা) বেসরকারীভাবে জয়ী হয়েছেন। স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮শ ৪৬ ভোট।

[৭] অপরদিকে, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সংসদ সদস্য বেসরকারীভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) ড. মো. আব্দুস শহীদ। দু’টি উপজেলার ১৬০টি ভোট কেন্দ্রে ২ লক্ষ ১২ হাজার ৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

  • সর্বশেষ