শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৩৯ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়া-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন কামারুল আরেফিন

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর ও ভেড়ামারা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য পদত্যাগপ্রাপ্ত মিরপুর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা তিনটায় সহকারী রিটার্নিং ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল  ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সদ্য পদত্যাগ প্রাপ্ত মিরপুর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন সাংবাদিকদের বলেন,‘যেহেতু জননেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে নির্বাচন দেখতে চেয়েছেন, সে ক্ষেত্রে দলের মধ্যে কোনো প্রার্থী হলে কোনো সমস্যা নেই। তাছাড়া কুষ্টিয়া-২ আসনটি ফাঁকা রাখা হয়েছে। দল আমাকে নৌকা দিলে নির্বাচন করব। আর দল না দিলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করব। এজন্য আজ মনোনয়নপত্র জমা দিলাম। আমি বহুবছর ধরে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতি করে আসসি । আমি বারবার উপজেলা চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছি। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০১৯ সালে বাংলাদেশের সেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে সম্মাননা লাভ করেছিলাম।  ২০১৯ সালের ১৩ মার্চ  রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি সম্মাননা গ্রহণ করেছি । এছাড়া বিভিন্ন কৃত্বিতের জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সম্মাননা লাভ করেছি। মিরপুরের অনেক উন্নয়ন করেছি। মিরপুর ও ভেড়ামারার আরও উন্নয়নের জন্য মানুষ আমাকে এমপি হিসেবে দেখতে চায়।

কামারুল আরেফিনের সমর্থকরা জানান, নির্বাচনের মাঠে মিরপুর-ভেড়ামারা আসনে অন্য প্রার্থীর চেয়ে ‘বহুগুণ’ এগিয়ে আছেন কামারুল আরেফিন। তিনি খুবই জনপ্রিয় নেতা। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে আজ  নমিনেশন পত্র জমা দেন। তাছাড়া জাসদের প্রতি আমাদের নেতাকর্মীদের নানা ক্ষোভ রয়েছে। আওয়ামী লীগের ভোটে ইনু সংসদ সদস্য নির্বাচিত হলেও আমাদের সঙ্গে সম্পর্ক রাখেন না। দুই বছরে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যা করেছে জাসদের নেতাকর্মীরা। এছাড়া হামলা-মামলা দিয়েও আওয়ামী লীগ নেতাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে জাসদ। এসব নিয়ে কর্মীদের মনে কষ্ট ও ক্ষোভ এবং হতাশা রয়েছে। তাই আরেফিন স্বতন্ত্র প্রার্থী হলেও আমরা তার নির্বাচন করতে চাই। তিনি  বিপুল ভোটে জয়লাভ করবেন।

  • সর্বশেষ