শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বশেমুরকৃবি'তে সুশাসন প্রতিষ্ঠায় অংশীজন সভা- ২ অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সোমবার (২০ নভেম্বর) বিকেলে দ্বিতীয় সভা আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

[৩] জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা (২০২৩-২৪) এর অংশ হিসেবে অনুষ্ঠিত অংশীজনের সভায় পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। 

[৪] সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: সিরাজুল ইসলাম তালুকদার। 

[৫] জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ উপস্থাপন করেন এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট ও উপ-রেজিস্ট্রার মো: আবু আল বাশার। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (যানবাহন) ও যানবাহনসহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ অংশীজন সভায় অংশগ্রহণ করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়