শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১২:৩৫ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে জাতীয় শ্রমিকলীগের শান্তি সমাবেশ 

এসএম আকাশ, ফরিদপুর: দেশব্যাপী বিএনপি ও জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জেলা শ্রমিকলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ঝিলটুলির চৌরঙ্গীর মোড়ে ওজোপাডিকো ০১নং অফিসের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠত হয়।

ফরিদপুর জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে উক্ত শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, সহ-সভাপতি এ কে এম হাসিবুল আমিন সিদ্দিকী লিপন, আব্দুর রাজ্জাক মিয়া, বক্তার হোসেন, আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক মো. হায়দার খান প্রমুখ।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত চলমান বিদ্যুত সংকট নিয়ে যদি কোন ধরনের অপ্রীতিকর এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে বা করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক ভাবে প্রতিহত করবো এবং তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়