শিরোনাম
◈ লেবানন–ইসরায়েল সীমান্তে সাময়িক শান্তি, ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন?

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০৮:২৩ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

লক্ষ্মীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত 

আমজাদ হোসেন আমু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের পৌর ছাত্রলীগ, রামগতি উপজেলা ছাত্রলীগ ও রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দিতে বলেন জেলা ছাত্র লীগ। 

শনিবার (২৭ মে) সন্ধ্যায় বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্যাডে বিলুপ্ত কমিটির প্রেস বিজ্ঞপ্তি ফেসবুকে প্রকাশ করা। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। এজন্য কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশিদের জীবন বৃত্তান্ত আহবান করা হচ্ছে। রামগতি উপজেলার জন্য জেলা কমিটির সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল, জাহিদ আদনান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবিন ভূঁইয়ার কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

লক্ষ্মীপুর পৌর শাখার জন্য জেলা কমিটির সহ-সভাপতি মনির মাহমুদ নোবেল ও নজরুল ইসলাম বাপ্পীর কাছে জীবন বৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

এছাড়া রামগতি আ স ম আব্দুর রব সরকারি কলেজের জন্য জেলা কমিটির সহ-সভাপতি রাকিব হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আহসান আহমেদ রোমেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার ৩টি কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে ৭ দিনের মধ্যে জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে ঐকবদ্ধ করতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়