শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০২:০১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৩, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 ফরিদপুরে শুরু হলো ১৫ দিনের বৈশাখী মেলা

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরে শুরু হয়েছে ১৫ দিনের বৈশাখী মেলা-২০২৩। মেলা চলবে আগামী ০৮ জুন পর্যন্ত।

 বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের কোর্ট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন করে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর সাহিত্য ও  উন্নয়ন সংস্থার সভাপতি মো. আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, ফরিদপুর সাহিত্য ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজে সংস্কৃতি চর্চার প্রসার ঘটলে সমাজ থেকে অনাচার, দুর্নীতি, মাদক দূর হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়