শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৮:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নৌকা প্রার্থীর বিজয় লাভ

খাদেমুল মোরসালিন, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন চলে। মোট ১০ কেন্দ্রে ২১ হাজার ২শ ৭ ভোট। তারমধ্যে ১০ কেন্দ্রে মোঃ মোস্তাফিজার রহমান যাদু (নৌকা) ৪ হাজার ৫’শ ৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ (দুটি পাতা) ৩ হাজার ৮ শ ৬৫ ভোট পান। কোন কেন্দ্রে  থেকে বিশৃঙখলার কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ,বিজিবি,র‌্যাব ও আনসার সদস্য উপস্থিত ছিল। দুই কেন্দ্রে করে একজন করে ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার রফিকুল ইসলাম বলেন,সুষ্ঠ্যু ও সুন্দর ভাবে চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়