শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় দুই আসামির ফাঁসির দণ্ডাদেশ

শাহাজাদা এমরান, কুমিল্লা: পৃথক হত্যা মামলায় ২ আসামিকে ফাঁসির দণ্ডাদশ প্রদান করেছে আদালত। এই সময় আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন। 

জানা যায়, ২০১৫ সালে চান্দিনা জরান্ডা গ্রামে ১১ বছর বয়সী মাসুদকে মাহফিল থেকে আসামি রবিউল তাকে ডেকে নিয়ে আলুর ক্ষেতে জোরপূর্বক বলৎকার করে। মাসুদ এই বিষয়ে বাসায় জানাবে বললে মাসুদের লুঙ্গি ছিঁড়ে গলায় পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

অপরদিকে ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢুকে। বাড়ির একজনকে ডাকারদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে পিছন থেকে ধরলে জলিল মুজিবুরকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মুজিবুর মারা যায়।

রায় শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

২০১৫ সালের মামলায় ১৭ জন সাক্ষী ও ২০০৯ সালের মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহনের পর আদালত এই রায় দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়