শিরোনাম
◈ ম‌্যান‌চেস্টার সি‌টি এবার হোঁচট খে‌লো ও‌য়েস্ট হ‌্যা‌মে ◈ প্রতিষ্ঠা‌নের অস্তিত্ব নেই, অথচ কো‌টি কো‌টি টাকা অনুদান দি‌য়ে‌ছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:২২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর বন্দরের 

বন্যা নিয়ন্ত্রন বাধের জমি অবৈধ দখলে ৬১ ঘর উচ্ছেদে নোটিশ

জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বন্যা নিয়ন্ত্রন বাঁধের জমি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের ৬১টি ঘর উচ্ছেদের নোটিশ দিয়েছেন। নোটিশ প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে অবৈধ ভবন সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, গাজীপুর বন্দর একটি ঐহিত্যবাহী বাজার। এ বন্দরটির তিন পাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধ রয়েছে। বাঁধের জমি অবৈধভাবে স্থানীয় প্রভাবশালী মো. শাহ আলম মোল্লা, আব্দুল সালাম সোহেল মোল্লা, বিমল, ফোরকান, কবির মুসুল্লী, নুর আলম হাওলাদার, নুর আলম মৃধা, মহসীন, মাওলানা আবু বকর ও বারেক মৃধা অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ করেছেন। 

অভিযোগ রয়েছে আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো.আব্দুস সালাম সোহেল মোল্লা ও তার বড় ভাই ইউনিয়ন আওয়ামীলীগ উপদেষ্টা মো. শাহ আলম মোল্লা প্রভাব খাটিয়ে জমি দখল করে ১৩টি ঘর নির্মাণ করেছেন। তিন থেকে পাঁচ লক্ষ টাকায় বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। দ্রুত অবৈধ দখলমুক্ত করার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

মো. শাহ আলম মোল্লা জমি দখল করে ঘর তুলে বিক্রি করার কথা অস্বীকার করে বলেন, উচ্ছেদ নোটিশ পেয়েছি। এ নোটিশ স্বাভাবিকভাবেই দিয়ে থাকেন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৌরভ বলেন, অবৈধ ৬১ ঘর উচ্ছেদ করতে নোটিশ দেয়া হয়েছে। ওই ঘর যারা তুলেছেন নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে তারা ঘর ভেঙ্গে না নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়