শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আটক আসামি

শাহাজাদা এমরান, কুমিল্লা: জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা বাজার এলাকা থেকে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

মঙ্গলবার র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৬৪ বোতল ফেন্সিডিলসহ মো. মনির হোসেন (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করে র‌্যাব।

আটককৃত মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন দূর্গাপুর গ্রামের মৃত এরশাদ মিয়া এর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/জেএ

  • সর্বশেষ