শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১০:২৩ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে খামারি পর্যায়ে বিক্রির জন্য ৫৮ টাকা দরের এক দিনের মুরগি বাচ্চা ৯০ টাকা দরে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় কালীগঞ্জের সেতু পোল্ট্রি ফিডের মালিককে ৫ হাজার টাকা এবং আক্তার পোল্ট্রির মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. রেজাউল করিম, এলএফএ মো. মনিরুল ইসলাম,সিইএ বিপ্লব হোসেন প্রমুখ।

উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা. রেজাউল করিম জানান, বেশ কয়েদিন ধরে মুরগির খামারিরা অভিযোগ করছে ব্যবসায়ীরা ৫৮ টাকা দরের মুরগি বাচ্চা ৯০ টাকা দরে তাদের কাছে বিক্রি করছে। যার কারনে খামারিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় দেখা যায় একদিনের মুরগির বাচ্চা প্যাকেটে দাম লেখা আছে খামারী পর্যায়ে সর্বচ্চো মুল ৫৮। কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৯০ টাকা করে।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৪০ মোতাবকে মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ২ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, অতিরিক্ত দামের মুরগি বাচ্চা ক্রয় করে খামারীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী লাভবান হচ্ছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়