শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:৪০ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় দেবরের দেওয়া আগুনে ভাবির মৃত্যু

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গায়ে পেট্রল ঢেলে দেবরের দেওয়া আগুনে ঝলসে আহত ভাবি লতিফা বেগম (৪২) মারা গেছেন।

বুধবার (২২ মার্চ) দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত রোববার (১৯ মার্চ) উপজেলার রসুল্লাহবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামে দেবর জালাল উদ্দিন পেছন থেকে তাঁর ভাবি লতিফা বেগমের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। দেবরের দেওয়া সেই আগুনে ঝলসে ভাবি লতিফা বেগম গুরুতর আহত হন। তিনি ওই এলাকার মো. জাকারিয়ার স্ত্রী।

লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া বলেন, কয়েকদিন আগে আমার ছোট ভাই জালাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এ নিয়ে ক্ষুব্ধ ছিল সে। ঘটনার দিন দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা রান্না ঘরে পিঠা তৈরি করছিল। এই সুযোগে সে পেছন থেকে লতিফার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সে মারা গেছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  সাইফুদ্দিন আনোয়ার বলেন, মৃত্যুর বিষয়টি আমাদের তার পরিবারের সদস্যরা জানিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রজু হয়েছে। আসামী জালালকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়