শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের মাঝে ক্যাব’র লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ

জহিরুল ইসলাম,লক্ষ্মীপুর: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দান না বাড়াতে লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে শহরের বিভিন্ন গলিতে এই লিফলেট বিতরণ করা হয়। মাহে রমজানকে সামনে রেখে শহরের পাইকারি ও খুচরা বাজার, সবজির বাজার, মাছ-মুরগির বাজারসহ নিত্যপণ্যের দোকান গুলোতে এসব প্রচারণা চালানো হয়। গত দুইদিন হতে নিয়মিত এ প্রচারণা চালাচ্ছে ক্যাব।

এ সময় দ্রব্যমূল্যের দাম না বাড়ানো, দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য না রাখা, ওজনে কম না দেয়া, মুল্য তালিকা সাঁটানোসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। 

ক্যাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ হেলাল এর নেতৃত্বে লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম জে আলম, সাংবাদিক জহিরুল ইসলাম শিবলু, ক্যাব এর যুগ্ম-সাধারণ সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, সাংবাদিক নাজিম উদ্দীন রানা, সাইফুল ইসলাম জুয়েল, সরোয়ার হোসেন বুলবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ক্যাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হোসাইন আহমদ হেলাল বলেন, “ভেজাল খাদ্য পরিহার করি, সবাই মিলে দেশ গড়ি” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে ভোক্তাস্বার্থ  সংরক্ষণ ও সুরক্ষায় কাজ করছে ক্যাব। পবিত্র রমজানে সংযমের বদলে জিনিসপত্রের দাম বাড়ানো ধর্মের অবমাননার শামিল। 

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বাড়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

প্রতিনিধি/জেএ 

  • সর্বশেষ