শিরোনাম
◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের ◈ বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই: চিফ প্রসিকিউটর ◈ ইং‌লিশ ফুটবলার জর্ডান হেন্ডারসন দুই বছরের চুক্তিতে চেলসিতে ◈ ভাইরাল ফোনালাপ ঘিরে ওসির বিরুদ্ধে ই'য়া'বা চাওয়ার অভিযোগ (অডিও) ◈ ঘরে মিলল একই পরিবারের তিন সদস্যের মরদেহ,, সবার মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ ◈ নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ ◈ ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার অ্যাডাম আব্বাস ◈ এবার অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে মুখ খুললেন মিজানুর রহমান আজহারী ◈ নিউইয়র্কে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, রক্তাক্ত নেতা; গ্রেপ্তার ১ (ভিডিও) ◈ বাংলাদেশসহ ৬০ দেশের ওপর মার্কিন শুল্ক, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৪০ নারীকে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান

কালীগঞ্জে ৪০ নারীকে হিরো উমেন শিক্ষাবৃত্তি প্রদান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী মেয়েদের মাঝে হিরো উমেন  শিক্ষাবৃত্তি ২০২৩ প্রদান করা হয়েছে।

বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন,বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থা এবং ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় সুনিকেতন সেমিনার কক্ষে স্কলারশীপ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। 

হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার প্রত্ত্যুষ বিশ্বাসের বিশেষ অতিথি ছিলেন আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষিকা আলহাজ্ব রোকেয়া খাতুন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ । এছাড়্ওা বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের হিসাব রক্ষক সুফিয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভানেত্রী ফাওজুর রহমান সাবিত প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পর্যায়ের ১৯ জন মেয়েকে মাসিক ৪০০ টাকা হারে দুই মাসের মাসের টাকা এবং কলেজ পর্যায়ের ২১জন মেয়েকে মাসিক ৫০০ টাকা হারে দুই মাসের টাকা একবারে বিতরণ করা হয়।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়