শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগাতিপাড়ায় বিএনপির ৪ ইউনিয়নের কমিটি অনুমোদন

আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে চারটি ইউনিয়নে বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে।

নিজ নিজ ইউনিয়নের বিএনপির প্যাডে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় মালঞ্চি বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন এবং সদস্য সচিব হাফিজুর রহমান স্বাক্ষর করে ওই কমিটির অনুমোদন দেন।

ওই সকল ইউনিয়ন বিএনপির কমিটিতে ১নং পাঁকা ইউনিয়নে ৭২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি তবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুল হক দুলু, ২নং জামনগর ইউনিয়নে ১১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ৩নং বাগাতিপাড়া সদর ইউনিয়নে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে মাহাতাব উদ্দিন ও সাধারণ সম্পাদক আঃ বাতেন এবং ৪নং দয়ারামপুর ইউনিয়নে ১৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি সাজদার রহমান ও সাধারণ সম্পাদক সেলিম রেজার নাম ঘোষণা করা হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুর রহমান বলেন, ৫নং ফাগুয়াড় দিয়াড় ইউনিয়ন ও বাগাতিপাড়া পৌরসভা বাদে চারটি ইউনিয়নের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ওই ইউনিয়ন ও পৌরসভায় একটু জটিলতার কারণে কমিটি দেওয়া যায়নি। তবে আগামী এক মাসের মধ্যে বাকি কমিটিও দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়